বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে যাচ্ছেন

He is going to be elected unopposed

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা  এ্যাড. মুন্সি আতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।

আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি  এ্যাড. মুন্সি আতিয়ার রহমান দুপুরে বিপুল সংখ্যক নেতা কর্মী সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। তার বিরুদ্ধে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করতে কেউ মনোনয়নপত্র দাখিল করেন নি। তিনি একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এখন তার বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান হতে সময়ের ব্যাপার মাত্র। মনোনয়নপত্র যাচাই বছাই, বৈধ ঘোষনা ও মনোনয়নপত্র প্রত্যাহারের সময় রয়েছে। তারপরই তাকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনার বিধান রয়েছে বলে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফয়জুল মোল্লা জানিয়েছেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা  এ্যাড. মুন্সি আতিয়ার রহমান মনোনয়পত্র দাখিলের আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। তারপর তিনি পবিত্র ফাতহোপাঠ ও বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র শেখ রকিব হোসেনসহ জেলার ৫ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও গোপালগঞ্জের জেলা প্রশাসক  শাহিদা সুলতানা জানান, চেয়ারম্যান পদে ১ জন, সদস্য পদে ১৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর