জাতির পক্ষে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী

The Prime Minister paid tribute to Bangabandhu on behalf of the nation

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় জাতির পক্ষে জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকাল ১১টা ৩৬মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন।

সেখান থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছান। ১১টা ৫৫ মিনিটে জাতির পক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।এ সময় তিন বাহিনীর একটি সশস্ত্র চৌকস দল অনার গার্ড প্রদান করেন।

এরপর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে দলের পক্ষে জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, মুহাম্মদ ফারুক খান এমপি, আমির হোসেন আমু, খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি, শাজাহান খান এমপি, রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গির কবির নানক, আফম বাহাউদ্দিন নাছিম এমপি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শেখ হেলালউদ্দিন এমপি, শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, শেখ ফারহান নাসের তন্ময় এমপি, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

দুপুর সাড়ে ১২ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেবেন।

দুপুর ২টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর