আগামী উপজেলা নির্বাচনের সময় কঠোর থাকবে নির্বাচন কমিশন-মোঃ আলমগীর

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেছেন, আগের নির্বাচন গুলোর থেকে আইন-শৃংখলার দিক থেকে আগামী উপজেলা নির্বাচনের সময় কঠোর থাকবে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার জানান, অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠানের জন্য সবধরনের প্রচেষ্টা থাকবে নির্বাচন কমিশনের।

আজ রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

immage 100 02 1

ভোটার উপস্থিতি প্রসংগে তিনি বলেন, নির্বাচন কমিশন আশাপ্রকাশ করেন যে, ভোটারের উপস্থিতি সন্তোষজনকই তারা আশা প্রকাশ করেন।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর