আমি ও আমার মা জন্মগতভাবে আওয়ামী লীগ ও সমর্থক-সাবেক মেয়র, নগরীর উন্নয়নে কাজ করবো-নব নির্বাচিত মেয়র

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গাজিপুরের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেছেন, নগরীর উন্নয়নে কাজ করবেন তিনি। গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নে আমি সকলের সহযোগিতা নিবো। সকলের সাথেই মিলেমিশে, সহযোগিতা নিয়ে উন্নয়নের কাজ করবো। উন্নয়নের কাজে আমার ছেলে জাহাঙ্গীরও সাথে থাকবে।

আর গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র আমার মা জায়েদা খাতুন বলেছেন আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ।  কেউ মানুক আর না মানুক সেটা তাদের ব্যাপার। আমার মাও জন্মগতভাবে আওয়ামী লীগ। আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ সমর্থক। আমরা মহান নেতা বঙ্গবন্ধুর কাছে এসেছি, নেত্রীর বাড়িতে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা সহযোগিতা চাই।

immage 1000 03 4

আজ রোববার(২৮ মে)দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আারো বলেন, আমরা জন্মগত আওয়ামী লীগ করেছি,, আওয়ামী লীগের সমর্থক হিসেবেই আছি। অন্যরা কি বলল তাতে আমাদের কিছুই যায় আসে না। বহিষ্কারের বিষয় নিয়ে তিনি বলেন, এটি আমার বিষয় না এটি দলের বিষয়। দল যা ভালো বুঝবে সেটাই করবে।

immage 1000 02 15

এরআগে পুত্র সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় নেতাকর্মীরা উপস্থিত  ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর