আমেরিকা চীন ভারতসহ বিশ্বের উন্নত দেশগুলো পূনরায় শেখ হাসিনাকে রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চায়- কাজী আকরাম

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেছেন, ‘আমেরিকা চীন ভারতসহ বিশে^র উন্নত দেশগুলো পূনরায় শেখ হাসিনাকে রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চায়। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছেন।

আজ রবিবার দুপুরে কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ অফিসে আয়োজিত জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু’ হয়ে ওঠার পিছনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের যথেষ্ট ভূমিকা রয়েছে। কয়েক দিন আগেই এই মহিয়সী নারীর জন্মদিন গেছে। আপনারা সকলে এই মহিয়সী নারীসহ ১৫ আগস্টের সকল শহীদদের জন্য দোয়া করবেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের প্রস্তুতি মূলক সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর