উচ্চ জলাধারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন-সেলিমুজ্জামান সেলিম এমপি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোঃ আম্মার মিয়া (অসীম), নিজস্ব সংবাদদাতা, কাশিয়ানী ও মুকসুদপুর (গোপালগঞ্জ)।

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম-এর উদ্যোগে ১০০ ঘনমিটার ধারণক্ষমতা সম্পন্ন একটি উচ্চ জলাধার নির্মাণ ও পানির লাইন সংযোগ স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কাশিয়ানীর রাতইল ইউনিয়ন এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমপি সেলিমুজ্জামান সেলিম বলেন, বিশুদ্ধ পানির নিশ্চয়তা জনগণের মৌলিক অধিকার। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার মানুষের দীর্ঘদিনের পানির সংকট দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, ধাপে ধাপে গোপালগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ করা হবে। উন্নয়ন কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন করে এলাকাবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর