“এসো বঙ্গবন্ধু কে জানি” -জাতির পিতা সমাধিতে শ্রদ্ধা ও কুইজ প্রতিযোগিতা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

“এসো বঙ্গবন্ধু কে জানি”-এই স্লোগানকে সামনে রেখে, টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে টুঙ্গিপাড়া উপজেলার ৮০ টি প্রাথমিক বিদ্যালয়ের সমন্বয়ে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

immage 1000 03 12

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইনুল হক-এর নেতৃত্বে ৮০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ও ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল সদস্য ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায়  বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু করা হয়

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইনুল হক এর সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতায় বক্তব্য রাখেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল বাহাদুর ও টুঙ্গিপাড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান।

immage 1000 02 25

এসময় আরো উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন ও কৃষি অফিসার মোঃ রাকিব হোসেন, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শ্রীময় বাগচি সহ সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর