ওয়াকাথন ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

ওয়াকাথন ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।গোপালগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালন করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্ত্বরে বেলুন উড়িয়ে এ দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। পরে “নেই পাশে যার, সমাজসেবা আছে তার”-এ প্রতিপাদ্যে  সেখান থেকে একটি ওয়াকাথন বের করা হয়। ওয়াকাথনটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্ত্বরে গিয়ে শেষ হয়।

পরে পৌর হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পাল, সমাজসেবা অধিদপ্তর উপপরিচালক হারুন-অর-রশিদসহ অনেকে বক্তব্য রাখেন। পরে মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ করা হয়।

এসময় বক্তারা বলেন, সমাজ সেবা অধিদপ্তর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।সামজিক নিরাপত্তাসহ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে।সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে সমাজ সেবা অধিদপ্তর। কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর