কাশিয়ানীতে ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে ২ জনের মৃত্যু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগ‌ঞ্জের কাশিয়ানীতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎ এর তারে জড়িয়ে দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে কাশিয়ানী উপজেলার নি‌শ্চিন্তপুর গ্রা‌মের পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার রাতে নিশ্চিন্তপুর গ্রামের মান্নান শেখের ছেলে কালু শেখ (২৫) বোরো জমিতে পুঁতে রাখা বাঁশ তুলতে গিয়ে পথিমধ্যে ওই গ্রামের হারুন মোল্লার জমিতে দেয়া ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎ এর তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়। দীর্ঘক্ষন বাড়িতে না আসায় তার স্ত্রী তাকে খুঁজতে গিয়ে দেখে মৃত অবস্থায় সে পড়ে রয়েছে।

অন্যদিকে, একই গ্রামের বিশ্বেস্বর বিশ্বাসের ছেলে সোনাতন বিশ্বাস(৬৫) বিদ্যুতের তারে জড়িয়ে লোক নিহতের ঘটনা শুনে দেখতে যাবার পথে বাড়ির কাছেই তাজির মিয়ার জমিতে দেয়া বিদ্যুতের ফাঁদে জড়িয়ে পড়েন।ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্তছাড়া লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানিয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর