কাশিয়ানীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও  রিএজেন্ট রাখার অপরাধে ক্লিনিক মালিককে জরিমানা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি প্রাইভেট ক্লিনিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও রোগ নির্ণয় কাজে ব্যবহৃত রিএজেন্ট রাখার অপরাধে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে কাশিয়ানী উপজেলা সদরের নিরাময় ক্লিনিকে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এই অভিযানের নেতৃত্ব দেন।   

ভ্রাম্যমান আদালতের বিচারক ও গোপালগঞ্জ জেলা প্রশাসন অফিস সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম কাশিয়ানী উপজেলার আড়কান্দি ও সিংগা গ্রামে সরকারি জমির উপর নির্মিত অবৈধ স্থাপনা এবং ব্রীজের তলদেশ ভরাট করে বাঁধ দেয়া অপসারন কাজের তদরকি করতে যান। এদিন তিনি দুইটি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে দেখেন এবং উপজেলা কার্যালয় ভিজিট করেন। এসব  কাজ শেষে রাতে তিনি কাশিয়ানী উপজেলা সদর হয়ে গোপালগঞ্জ ফেরার  পথে নিরাময় ক্লিনিক দেখতে পেয়ে সেখানে পরিদর্শনে নামেন। পরিদর্শনকালে ক্লিনিকে চিকিৎসারত রোগীদের সাথে কথা বলেন। পরে ক্লিনিকের ওষুধ স্টোর ও প্যাথলজি বিভাগে গিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ফ্রিজে থাকা রিএজন্ট দেখতে পেয়ে সেগুলো জব্দকরেন। এসময় তার সাথে থাকা কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মুঃ রাসেদুজ্জামান ভ্রম্যমান আদালত পরিচালনা করে ক্লিনিক মালিক ডাক্তার আসলামুজ্জামান কামালকে ২০ হাজার টাকা জরিমানা এবং পরবর্তিতে এই ধরনের কর্মকান্ড না করার জন্য সতর্ক করেন। জরিমানার টাকা অভিযুক্ত ব্যক্তি সরকারি রশিদের নগদ প্রদান করেন।

immage 1000 06

এসময় কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আমিনুল ইসলাম,গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সেবগাতুল্যাহ, কাশিয়ানী থানার ওসি মোঃ জিল্লুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালের রোগী ডাক্তার ও নার্সদের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন।  

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর