কাশিয়ানীতে সততা সংঘের অনুষ্ঠান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের আয়োজনে ও কাশিয়ানী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহযোগিতায় কাশিয়ানী উপজেলার সিংগা কে.সি.সি.এম. উচ্চ বিদ্যালয়, উদয়ন  বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়, রাহুথড়, কাশিয়ানী ও হাতিয়ারা উচ্চ বিদ্যালয়, কাশিয়ানীসহ অন্যান্য প্রতিষ্ঠানের সততা সংঘের শতাধিক শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

আজ সোমবার কাশিয়ানী উপজেলার সিংগা কে.সি.সি.এম. উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে দুর্নীতি দমন কমিশন-এর উপপরিচালক মোঃ মশিউর রহমান,  বিশেষ অতিথি হিসেবে সহকারী পরিচালক মোঃ সোহরাব হোসেন সোহেল উপস্থিত ছিলেন।

সিংগা কে.সি.সি.এম উচ্চ বিদ্যালয়ের প্রধা শিক্ষক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শিক্ষা উপকরণ হিসেবে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, পার্স, কলমদানি, জ্যামিতি বক্স, পানির পট, মেজারিং স্কেল সহ অন্যান্য উপকরণ  বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে দুর্নীতির বিরোধী চেতনা বৃদ্ধি করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন প্রতিবছর সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণের এই অনুষ্ঠান আয়োজন করে থাকে।

প্রধান অতিথি তার বক্তব্যে জানান ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যত। তোমরাই আগামী দিনে রাজনীতিবিদ হয়ে প্রশাসনে গিয়ে দেশ চালাবে। তরুন সমাজের মধ্যে সততার চর্চা বাড়াতে দুদক কাজ করে যাচ্ছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর