কোটালীপাড়ায় বিএনপির আনন্দ মিছিল

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -


কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী বিএনপির মনোনয়ন পাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা বিএনপি।

আজ মঙ্গলবার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে একটি আনন্দ মিছিল উপজেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউছুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক রঞ্জন মল্লিক, সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব খান, সদস্য সচিব মাসুদ তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক লালন শেখ, সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফা বক্তব্য রাখেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর