কোটালীপাড়ায় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায়  গোপালগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি)কোটালীপাড়া উপজেলাধীন ৯ নং আমতলী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় উপজেলার ৪টি ক্লাবের ৪৮ জন খেলোয়ার অংশগ্রহণ করে।প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন কোটালীপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা।

প্রতিযোগিতায় জহরেরকান্দি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন ও পরিক্রমা সমাজ কল্যাণ যুব সংঘ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

- Advertisement -

আরও খবর plus!

মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর