কোটালীপাড়ায় শেখ হাসিনার পক্ষে আনুষ্ঠানিক ভাবে নৌকার প্রচারণা শুরু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আনুষ্ঠানিক ভাবে নৌকার প্রচারণা শুরু হয়েছে।

আজ মঙ্গলবার(১৯ ডিসেম্বর) সকালে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি আনন্দ মিছিলের মধ্যে দিয়ে দলীয় নেতা-কর্মীরা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রচারণা শুরু করেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, মোঃ কামাল হোসেন শেখ, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মাজাহারুল আলম পান্না, যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, হান্নান শেখসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, কোটালীপাড়া হচ্ছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা। এখানে প্রচারণার জন্য তাঁর কখনো আসার প্রয়োজন হয় না। তাঁর পক্ষে এখানকার দলীয় নেতা- কর্মীরাই প্রচার প্রচারণা চালায়। আজ থেকে আমরা এই প্রচার প্রচারণা আনুষ্ঠানিক ভাবে শুরু করলাম।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর