কোটালীপাড়ায় ২শ” ৫০ জন নারী উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি।।
তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনের লক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২শ” ৫০ জন নারী উদ্যোক্তাদের মাঝে ২৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকালে গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমি অডিটোরিয়ামে জাতীয় মহিলা সংস্থার কোটালীপাড়া প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান, পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক, জাতীয় মহিলা সংস্থা কোটালীপড়ার প্রশিক্ষন কর্মকর্তা শাহরিয়ার সাদ্দাম, প্রশিক্ষণার্থী শারমিন ও স্বর্ণা বক্তব্য রাখেন।
এরপর জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান উপজেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে ১ শত ২০ জন ইমাম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর