গোপালগঞ্জ জেলায় অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

তারুণ্যের উতসব-২০২৫ উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

গোপালগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গোপালগঞ্জ ক্রিকেট  স্টেডিয়ামে আজ শনিবার(২৮ জুন) জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১০ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

বালকদের তিনটি এবং বালিকাদের দুটি বিভাগে মোট বিশটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান (যুগ্ম সচিব) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন এবং বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরণ করেন।

ক্রিড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার  মোঃ শাহীন সুলতান রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী। এ সময় সাবেক ক্রীড়াবিদ ও বিভিন্ন ক্রীড়া মোদি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর