“গোপালগঞ্জ” নামফলক ও মসজিদ উদ্বোধন করলেন ডিসি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের মসজিদ ও “গোপালগঞ্জ” নামীয় দৃষ্টিনন্দন নামফলক উদ্বোধন করলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

শুক্রবার বিকেলে মসজিদের নামফলকের মোড়ক উন্মোচন করে “মসজিদে আর রহমা” উদ্বোধন করেন। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে দেশ ও জাতির কল্যান কামনা করেন জেলা প্রশাসক। এরপর নব-মির্মিত এই মসজিদে আসরের নামাজ আদায় করে জেলা প্রশাসক গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের মুল গেটের উভয় পার্শ্বে বাংলা ও ইংরেজি লেখা বৃহদাকার “গোপালগঞ্জ” নামীয় দৃষ্টিনন্দন নামফলক উদ্বোধন করেন।

immage 1000 04

এসময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, সওজ নির্বাহী প্রকৌশলী আযহারুল হক, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, এলজিইডি সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ মাহমুদ হাসান, পাউবো উপ-বিভাগীর প্রকৌশলী সুব্রত কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রাকিবুল হাসান, এনডিসি অনিরুদ্ধ দেব রায়সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীগন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, এটি গোপালগঞ্জ জেলা এই “গোপালগঞ্জ” শব্দটি জেলার কোথায়ও নেই, যাতে মানুষের নজর কাড়ে। তাই আমরা পানি উন্নয়ন বোর্ডের মূল গেটের উভয় পার্শ্বে শহরের মূল সড়কের সাথে স্থাপন করেছি। এই লোখাটি এই জেলায় আগত দর্শনার্থী ও বাইরের জেলার লোকদের নজর কাড়বে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের জায়গায় এলজিইডি কর্তৃক একটি উন্নত মানের মসজিদ নির্মান করা হয়েছে। মুসল্লীরা নিরাপদে মনোরম পরিবেশে আল্লাহর ইবাদৎ করতে পারবেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর