28.1 C
Gopālganj
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

গোপালগঞ্জ বাজার পরিদর্শনে নব-নির্বাচিত সংসদ সদস্য ডাঃ কে এম বাবর

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় বাজার পরিদর্শনে গেলেন গোপালগঞ্জ-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।

আজ রোববার (২২ ফেব্রুয়ারী)সকাল ১১টায় জেলা শহরের বড়বাজার ফলপট্রি, কাঁচা বাজার, চাউলের আড়ত ও মাছের বাজার পরিদর্শন করেন।

এসময় তার সাথে নির্বাহী ম্যজিস্টেট মোঃ ইশতিয়াক, নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন, কৃষি বিপনন কর্মকর্তা মো. আরিফ হোসেন, ভোক্তা অধিকার অফিসার সৈয়দা তামান্না তাছলিম, সদর থানার ওসি মো. আনিচুর রহমান সহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সংসদ সদস্য ডাঃ কে এম বাবর বলেন, আমরা খুব সতর্ক।এই সরকারের আমলে গোপালগঞ্জে কোন সিন্ডিকেটের মাধ্যমে কোন অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করতে পারেনা।আমাদের সরকার যথেষ্ট সচেতন। আমরা যারা লোকাল প্রশাসন আছি তারাও সচেতন আছি।

immage 1000 01

তিনি আরো বলেন, এই রমজান মাসে গোপালগঞ্জে কোন অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে কোন সুবিধা করতে পারবে না। আমরা দ্রব্যমূল্য সাধারন মানুষের নাগালের মধ্যে রাখতে চেষ্টা করবো। সারা দেশে তারেক রহমানের একটি নির্দেশ, দ্রব্যমূল্য যেন সাধারন মানুষের ক্রয় ক্ষমতা মধ্যে থাকে। অতিরিক্ত কোন মুনাফা নেয়া যাবে না। সিন্ডিকেট করে কোন ব্যবসা করা যাবে না। তিনি সংশ্লিষ্ট সকলকে নিয়মিত বাজার মনিটরিং করার নির্দেশনা প্রদান করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »