গোপালগঞ্জে অন্তঃসত্তা গৃহবধূকে হত্যার মূলহোতা রাসেল শেখ গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুরের অন্তঃস্বত্তা গৃহবধু ইতি খাতুনকে হত্যার মুল হোতাকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত রাসেলের বাড়ি মুকসুদপুর থানার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে।

গতকাল বৃহস্পতিবার(০৪ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন চরবাকর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইতি খাতুনের স্বামী রাসেল শেখকে গ্রেফতার করে র‌্যাব-৬ ও র‌্যাব-১১ এর সদস্যরা।

র‌্যাব-৬ সূত্রে জানাগেছে, পারিবারিক কলহের কারনে তার স্বামী রাসেল শেখ ও অন্যান্য আসামীরা তাকে হত্যা করে বস্তাবন্দি করে নিজেদের পুকুরে ইটবেধে কচুরীপানার মধ্যে লুকিয়ে রাখে।গত ২৩ নভেম্বর থেকে ইতি খাতুন নিখোঁজ থাকে।সে ৪মাসের অন্তঃস্বত্তা ছিল বলে জানাগেছে।

গত ৩০ নভেম্বর সন্ধ্যায় পুকুরে বস্তাবন্দি করে ইট দিয়ে বাধা অবস্থায় কচুরীপানার মধ্যে তার লাশ ভাসতে দেখে জনগন পুলিশে খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ভাই মোঃ সেলিম বাদী হয়ে মুকসুদপুর থানায় রাসেল শেখকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর