গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে সেনা বাহিনীর উপর হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ নেতাকর্মীদের নামে মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কায্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। এ কর্মসূচীতে আওয়ামী লীগ, যু্লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ সহ সংগঠনের নেতাকর্মী অংশ নেন।

পরে সেখানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সুব্রত ঠাকুর হিল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলিমুজ্জামান বিটু, সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পী, যুবলীগ নেতা মোল্যা রনি হোসেন কালু, ছাত্রলীগ সভাপতি নিউটন মোল্যা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন মামলাবাজ সরকারে পরিনত হয়েছে। গোপীনাথপুরে বিএনপি জামাতের লোকজন সেনাবাহিনীর গাড়িতে আগুন দিলেও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ ৩২’শ জনের নামে প্রহসনের মামলা দায়ের করা হয়েছে। এ মামলা দ্রুত প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন করা হবে বলে হুশীয়ারী দেয়া হয়।

প্রসঙ্গত, গত ১০ আগষ্ট গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে সেনা সদস্যদের উপর হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি.এম সাহাবউদ্দিন আজমসহ ১০৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩২’শ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর