গোপালগঞ্জে ইসলামী ব্যাংক থেকে ২০ লাখ টাকা চুরির ঘটনায় মোঃ টিটন খান (৩৬) ও মোঃ ইউনুস শেখ (৪৭) নামে চোর চক্রের দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার খুলনা জেলার দিঘলিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ২৭ হাজার টাকা, চোরাই টাকা দিয়ে কেনা ১৬ লাখ ৩৮ হাজার টাকা দিয়ে ক্রয়কৃত জমির দলিলের রশিদ, মামলার ঘটনায় চুরির কাজে যাতায়াতের জন্য ব্যবহৃত সুজুকি ব্রান্ডের কালো রংয়ের ১৫৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আজ রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) সমো সারোয়ার হোসেন দেয়া তথ্য মতে জানাগেছে, গত ৯ ফেব্রুয়ারী দুপুরে গোপালগঞ্জ শহরের ইসলামী ব্যাংকের ম্যানেজারের কক্ষের টেবিলের নিচ থেকে মামলার বাদী ফজলুল হকের নগদ ২০ লাখ টাকা অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। পরে বাদী গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে। (মামলা নাম্বার নং-২৫, তাং-১৩/০২/২৬ খ্রিঃ , ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড-১৮৬০ করা হয়)।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ হাসানুর রহমান সিসিটিভি ফুটেজ বিশ্লেষন, ও তথ্য প্রযুক্তির সহায়তা এবং ধারাবাহিক অভিযানের ফলে মামলার ঘটনায় জড়িত আসামী মোঃ টিটন খান (৩৬) ও মোঃ ইউনুস শেখ (৪৭) কে গত শনিবার দুপুরে খুলনা জেলার দিঘলিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছে থাকা চোরাইমাল নগদ ২৭ হাজার টাকা, চোরাইমাল ১৬ লাখ ৩৮ হাজার ক্রয়কৃত জমির দলিলের রশিদ, মামলার ঘটনায় টুরির কাজে যাতায়াতের জন্য ব্যবহৃত সুজুকি ব্রান্ডের কালো রংয়ের ১৫৫ সিসি মোটরসাইকেল পাওয়া যায়।
এসআই মোঃ হাসানুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা যায় আসামীরা পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য । তাদের নামে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানায় মোট ১৫ টি মামলা বিচারাধীন আছে ।
