Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেছেন গোপালগঞ্জের সরকারি চাকরিজীবীরা

গোপালগঞ্জে কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেছেন গোপালগঞ্জের সরকারি চাকরিজীবীরা

গোপালগঞ্জে কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেছেন গোপালগঞ্জের সরকারি চাকরিজীবীরা

নবম পে-স্কেলের বাস্তবায়নের দাবীতে গোপালগঞ্জে কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেছেন গোপালগঞ্জের সরকারি চাকরিজীবীরা। বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিয়দ, গোপালগঞ্জ শাখা এ কর্মসূচী পালন করে।

আজ সোমবার সকালে জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মচারীরা জেলা প্রশাসকের কায্যালয়ে সামনে এসে জড়ো হন।পরে কর্মবিরতি শুরু করে জেলা শহরের একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে গোপালগঞ্জ ৯ম পে-স্কেল বাস্তবায়ন দাবী আদায় কমিটির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারন সম্পাদক এস এম মনিরুল আলম, রুমান সিকদার, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা দীনবন্ধু হালদার বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, জ্বালানি উপদেষ্টা তার এক মন্তব্যে ‘বর্তমান সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না এবং আন্দোলন স্তিমিত রাখতে কমিশন গঠন করা হয়েছিল’ বলে যে বক্তব্য দিয়েছেন তাতে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। দাবি মেনে না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here