গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যাগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যাগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গণঅধিকার পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

আজ শনিবার বিকালে গোপালগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক মোঃ আবু হানিফ।

গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আল আমিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে জামায়াত ইসলামীর জেলা শাখার সেক্রিটারী মোঃ আল মাসুদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হুসাইন শিকদার, গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, ছাত্র অধিকার পরিষদের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জসিম উদ্দিন বক্তব্য রাখেন।

immage 1000 01

এ ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি এবং জুলাই আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এতে দলীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধিসমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর