গোপালগঞ্জে গ্রাম পুলিশের ৩০ দিনব্যাপী ‘বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ‘ শুরু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের জন্য ৩০ দিনব্যাপী ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্স শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কোর্সের আয়োজন করে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট। 

ভাচুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে এ কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। 

ভাচুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের মহাপরিচালক মনোজ কুমার রায়।

immage 1000 02 15

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের উপ-পরিচালক  ড. খ ম কবিরুল ইসলাম, গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম,  গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খায়রুল আলম ও  গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান। 

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ এনামুল হক তালুকদার।

প্রেশিক্ষণ কোর্সে গোপালগঞ্জ সদর উপজেলার ২১ টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য অংশ নিয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর