গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে আজ রোববার জেলা প্রশাসনের উদ্যোগে বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এসব সভায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সভাপতিত্ব করেন।এসব সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পাল সহ বিভিন্ন দপ্তরের প্রধানগন, বিভিন্ন স্টেক হোল্ডারগন ও সংবাদকর্মিগন উপস্থিত ছিলেন।

দুপুরে জেলা পর্যায়ে পাট পন্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন মূখ্য পাট পরিদর্শক আশরাফী জাহারীয়া।এছাড়া পাট ব্যবসায়ী, চাল ব্যবসায়ী সহ বিভিন্ন ধরনরে ব্যবসায়ীরা আলোচনায় অংশ নেন।

এছাড়া এদিন ২১শে ফেব্রুয়ারী পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।সভায় ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালনের নানা কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়।

অন্যদিকে, এদিন সকালে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ২০২৪-২৫ অর্থ বছরের অনুদান বিতরনের লক্ষে জেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর