গোপালগঞ্জে তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতার ঢাকা-খুলনা মহাসড়ক মহাসড়ক অবরোধ

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জে ফিলিং ষ্টেশনে তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এসময় মহাসড়কের দুই পাশে অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পরে যাত্রীরা। তবে পুলিশ গিয়ে এক ঘন্টা পর অবরোধ তুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানাগেছে, তেল সংকটের কারনে গোপালগঞ্জের পৌর এলাকার ৭টি ফিলিং স্টেশনে ভোর থেকেই তেল দেয়া বন্ধ হয়ে যায়। এসময় ঘন্টার পর ঘন্টা তেলের জন্য অপেক্ষা করে গাড়ী চালকেরা। কিন্তু তেল না পেয়ে বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বেলা পৌনে তিনটার দিকে মান্দারতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনের সামনে গাছের গুড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার জুড়ে যানযটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পরে সাধারন যাত্রীরা। অবরোধ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে ও গাছের গুড়ি সড়িয়ে এক ঘন্টা পর অবরোধ তুলে দেয়। এতে মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ এবং ফারদিন খান প্রিন্স ঘটনাস্থলে উপস্থিত থেকে তেল সরবরাহ কার্যক্রম তদারকি করলে জ্বালানি সরবরাহ শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা বিরাজ করলেও প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অবরোধকারা অভিযোগ করে বলেন, ফিলিং স্টেশনগুলো তেল থাকার পরও তাদের তেল দেয়া হচ্ছে না। তেল নিতে ভোর থেকেই অপেক্ষা করনে তারা। কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না তারা। এতে ব্যবসা-বাণিজ্য, চাকুরীসহ জনজীবনে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

নিগি ফিলিং স্টেশনের মালিক মফিজুর রহমান লফিজ অভিযোগ করে বলেন, গভীর রাত পযর্ন্ত তেল দিতে গিয়ে পাম্পকের কর্মচারীরা অসুস্থ হয়ে পড়ছে। এমনকি কর্মচারীরা চাকরী ছেড়ে দিচ্ছেন। এতে তেল বিতরণ কায্যক্রম করা যাচ্ছে না।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক রেজাউল করিম বলেন, ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে অবরোধকারীদের বুঝিয়ে ও গাছের গুড়ি সরিয়ে দিয়ে ঢাকা খুলনা মহাসড়ক থেকে অবরোধ তুলে দেই। বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর