Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে নৈশ কোচে ডাকাতি

গোপালগঞ্জে নৈশ কোচে ডাকাতি

গোপালগঞ্জে নৈশ কোচে ডাকাতি

গোপালগঞ্জে বাস ডাকাতির ঘটনা ঘটেছে।ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা থেকে একদল ডাকাত দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের মালামাল ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।

শুক্রবার (১০ নভেম্বর)রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি এসি বাসে(ঢাকা-মেট্রো-ব-১৫-৯৭৫৩)দেশীয় অস্ত্রের মুখে ড্রাইভার ও হেলপারকে জিম্মী করে নিয়ন্ত্রন নিয়ে নেয় ডাকাত সদস্যরা।পরে বাসের ১২/১৩ জন যাত্রীর কাছ থেকে তাদের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে নেয়।ডাকাতি শেষে তারা মুকসুদপুর উপজেলার দাশেরহাট এলাকায় নির্বেঘ্নে পালিয়ে যায়।

মুকসুদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আশ্রাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে যাত্রীদেরকে তাদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করি।তিনি বলেন, আমরা বাসের চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করে দেখেছি এতে তাদের সম্পৃত্ততার প্রমান না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

ওসি আরো জানান, ডাকাত দলে ৭জন সদস্য ছিল বলে তারা যাত্রীদের কাছ থেকে জানতে পেরেছেন।তারা ডাকাতদেরকে ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছেন বলে জানান।এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here