গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়ার জেরে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের উত্তর পাড়ায়পাওনা টাকা চাওয়ার জেরে সাবেক ইউপি সদস্য মান্নান খান ও একই গ্রামের কামরুল খান পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। রবিবার(১০মে) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান খান (৬০), বর্তমান ইউপি সদস্য মেহেদী খান (৩৫), তার মা সাবেক মহিলা ইউপি মেম্বার হাসিনা বেগম (৫৫), সোহাগ খান (৩০), খলিল খান (৩৩), ইসা খান(২৬,) সবজি খান(৩০)। এই ঘটনায় প্রতিপক্ষেরও ৬ জন এই হাসপাতালে ভর্তি হয়েছেন।

আহত ইউপি সদস্য ছাব্বির হোসেন জানান, তার পিতা সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান খানের মুদি দোকান থেকে প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিন বাকিতে কেনাকাটা করতেন। প্রায় ৯ মাস আগে পাওনা টাকা চাইতে গেলে তারা বিভিন্ন হুমকি দেন।এ ঘটনায় তখন থানায় একটি মামলা করা হয়েছিল।সেই ঘটনার জের ধরে রোববার প্রতিপক্ষের গামা, রুবেল, মোফাজ্জেল, শাহি, ইব্রাহিম, ফয়সাল, কামরুল সহ ২০-থেকে ৩০ জন পরিকল্পিতভাবে প্রথমে তার বাবার ওপর এবং পরে পরিবারের অন্যান্য সদস্যদের ওপর হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।হামলাকারীদের অনেকেই দোকান থেকে বাকীতে মালামাল নিয়ে দেনা শোধ করনেনি বলে ওই ইউপি মেম্বার জানিয়েছেন।

এ বিষয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউই কথা বলতে রাজি হননি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ছাব্বির হোসেন জানান, আহত ১৩ জনের অবস্থাই গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিতসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় থানায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর