গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় বাবা-মেয়ে সহ নিহত ৩, আহত ১০

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে পৃথক ৩টি সড়ক দূর্ঘটনায় বাবা-মেয়ে সহ ৩ জন নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। নিহতরা হলেন-সৈয়দ জামাল উদ্দিন(৭০) ও তার মেয়ে রহিমা বেগম(৩০) এবং জহিরুল শেখ(৬০)।

প্রথম দুইজনের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার পদমী গ্রামে এবং পরে জনের বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার জয়পুর ইউনিয়নে।

আজ বৃহস্পতিবার ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজলার পুরান মুকসুদপুর, একই মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ও সদর উপজেলার বেদগ্রামে এসব দূর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল ও স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার পুরান মুকসুদপুর এলাকায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় রহিমা বেগম ঘটনাস্থলে নিহত হয় এবং এসময় তার পিতা সৈয়দ জামাল উদ্দিন মারাত্মক আহত হন।তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তারা ঢাকা থেকে পরিবারের অন্যান্য সদস্যরা বাস থেকে নেমে রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন। এসময় আচমকা একটি বালু ভর্তি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়।

এদিন সকালে একই মহাসড়কে কাশিয়ানীর ভাটিয়াপাড়া এলাকায় বাসের ধাক্কায় মারাত্মক আহত হন জহিরুল শেখ।তাকে স্থানীয়রা কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অন্যদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের সদরের বেদগ্রামে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে অন্ততঃ ১০ জন আহত হয়েছে।মাইক্রোবাসটি টেকেরহাট থেকে ছেড়ে খুলনা যাচ্ছিল। ঘটনাস্থলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর