গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় এক শ্রমিক ও অটোচালক নিহত হয়েছে।নিহতরা হলো-শ্রমিক অরুন প্রামানিক(৫০)ও অটোচালক রিপন সিকদার(৩০)। অরুন প্রামানিক কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের মুকুল প্রমানিকের ছেলে এবং রিপন সিকদার সদর উপজেলার পাইকের ডাঙ্গা গ্রামের মোকলেস সিকদারের ছেলে।

immage 1000 02

আজ শুক্রবার(০১ ডিসেম্বর)ভাটিয়াপাড়া গোলচত্বর ও সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৫টার দিকে কাশিয়ানীর ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের উপর পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের কাজ শেষে অরুন প্রামানিক বাইসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে ঢাকা হতে খুলনাগামী অজ্ঞাত পরিচয় ট্রাক ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

immage 1000 03

অপরদিকে, সকাল ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপিনাথপুর এলাকায় নসিমনের পিছনের চাকা ফেটে রিং ছুটে গিয়ে অটোগাড়ি নিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা অটোচালকের গায়ে লেগে সে মারাত্মক আহত হয়। পরে চিকিৎসাধিন অবস্থায় ২৫০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর