গোপালগঞ্জে বাণিজ্যিকভাবে লিচু চাষ করেছেন দুই ভাই, লাখ টাকা লাভের আশা

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জে বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে লিচুর।গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের দুই ভাই বাণিজ্যিকভাবে এ লিচুর চাষ করেন। ইতোমধ্যে আগাম পাকা এসব লিচু বিক্রি করা হচ্ছে, দামও পাচ্ছে ভালো। এসব লিচু বিক্রি করে লাভের আশা করছেন তারা।আর কৃষি বিভাগ বলেছে, লিচু চাষ জেলায় ছড়িযে দিতে কাজ করছে তারা।

গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের দুই ভাই প্রবীর বাগচী ও অপূর্ব বাগচী।বিভিন্ন ধরেনর ফলের চাষ করে থাকেন তারা।তবে গোপালগঞ্জ নিম্নজলাভূমি এলাকা হওয়ায় লিচু চাষ ব্যপকভাবে করা না গেলেও ৫ বছর আগে ইউটিউব দেখে ১ বিঘা জমিতে লিচুর আবাদ করেন।

দিনাজপুর থেকে বোম্বাই ও পাবনা থেকে মোজাফফর জাতের ৫০টি চারা ক্রয় করে ব্যাণিজ্যিকভাবে আবাদ করেন। এরমধ্যে বোম্বাই জাতের ২১টি ও মোজাফফর জাতের ৫টি গাছ ঠিক থাকায় আর পিছনে ফিরে থাকাতে হয়নি তাদের।এসব গাছে এখন থোকায় থোকায় লিচু।

লিচু চাষী প্রবীর বাগচী ও অপূর্ব বাগচী জানান, এ বাগান করতে তাদের খরচ হয়েছে মাত্র ২০ হাজার টাকা। আগাম জাতের হওয়ায় প্রতি ১’শ পিচ লিচু ৫’শ টাকা দরে বিক্রি করছেন। ইতিমধ্যে ৫০ হাজার টাকার লিচু বিক্রি করছেন। বাগানে আর যে লিচু রয়েছে তা বিক্রি করলে আয় হয়ে আরো ৭০ হাজার টাকা। খরচ উঠিয়ে দুই ভাইয়ের লাভ হবে লাখ টাকা।

immage 1000 01

লিচু গাছ থেকে তুলতে, গুনতে ও আঁটি বাঁধতে দুই ভাইকে সহযোগীতা করে থাকেন পরিবারের সদস্যরা। তাদের আবাদ করা লিচু কিনতে পাইকরারা চলে আসেন বাগানে। সেখান থেকেই পাইকারা লিচু কিনে গোপালগঞ্জ ও মাদারীপুরের বিভিন্ন বাজারে বিক্রি করতে থাকেন।

ফরমালিন ও কীটনাশক মুক্ত এসব লিচু কিনতে ও অনেকেই আবার এ লিচুর বাগান দেখতে আসেন। দুই ভাই এমন সাফল্য পাওয়ায় অনেকে লিচু চাষে আগ্রহ দেখাচ্ছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.মামুনুর রহমান জেলার লিচু চাষীদের সার্বিক সহযোগীতা আশ্বাস দেন।এ বছর গোপালগঞ্জ জেলায় ৫০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে বলে জানান তিনি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর