গোপালগঞ্জে ভিক্ষুক পুনর্বাসনের চেক বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচীর আওতায় চেক বিতরণ করা হয়েছে।

আজ সোমবার(১১ সেপ্টেম্বর)দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন-অর রশীদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচীর আওতায় ৬ জন ভিক্ষুকের হাতে মোট ১ লাখ ৯৫ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুবল আলম।

সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন-অর রশীদ বলেন, তারা  ভিক্ষাবৃত্তি ছেড়ে এ টাকা দিয়ে মুদি, চায়ের দোকান সহ ছোট-খাট ব্যবসা পরিচালনা করবেন। এর মধ্য দিয়েই তাদের বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর