গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ বড়বাজারে অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা মূল্যের এক টন পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী এই অভিযান পরিচালনা করেন।

আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা এলাকা এবং বড় বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত একজন ব্যবসায়ীর বাড়ি থেকে আড়াই লাখ টাকা মূল্যমানের প্রায় ১ টন পলিথিন ব্যাগ জব্দ করে এবং ওই ব্যবসায়ীকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ এর অধীনে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, গোপালগঞ্জ বড় বাজার এলাকায় ১ হাজার ৭৫০ টাকার ভূষি ২ হাজার ১৫০ টাকা বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে একজন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর