গোপালগঞ্জে মাছ ধরতে গিয়ে ফিরলো লাশ হয়ে

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে বাড়ী ফিরলো বিল্লাল কাজী(২৫) নামে এক ভ্যান চালক।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি চরপাড়া গ্রামের একটি খাল থেকে ওই ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ভ্যান চালক কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি চরপাড়া গ্রামের খায়ের কাজীর ছেলে।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত বিল্লাল কাজী তার চাচাতো ভাই রাহের কাজীর সাথে গভীর রাত ২টার দিকে খালে মাছ ধরতে যায়। পরে ভোরের দিকে বিল্লাল ফিরে না আসলে রাহের কাজী চলে আসে।

পরে মঙ্গলবার সকালে খালের মধ্যে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে রামদিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর