গোপালগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ (WINCEREX) মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেনকে(৩৬) গ্রেফতার করেছে র‌্যাব-৬।

আজ বুধবার(০১ এপ্রিল)দুপুরে কাশিয়ানী উপজেলার মধুমতি সেতু টোল প্লাজা এলাকা থেকে মাদক সহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যশোর থেকে মাদক দ্রব্য ঢাকায় নিয়ে যাওয়া হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় অবস্থান নেয় র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল।

এসময় ওই এলাকায় মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেনের গতিবিধি সন্দেহজনক হলে তাকে আটক করা হয়।পরে তার কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স (WINCEREX) উদ্ধার করা হয়। এছাড়া মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়।

এঘটনায় কাশিয়ানী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

3 মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর