- Advertisement -
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেরার শংকরপাশা এলাকা থেকে ১৭৯ বোতল ফেন্সিডিল সাদৃশ্য (WINCEREX) মাদকদ্রব্যসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।
আজ শনিবার(৪ এপ্রিল)দুপুরে কাশিয়ানী উপজেলার মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব সদস্যরা। আটককৃতরা মাদক সহ সাতক্ষীরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আটককৃত মোঃ হাবিবুর রহমান, তরিকুল ইসলাম ও শাহারিয়ার হোসেনকে কাশিয়ানী থানায় হস্তান্তরসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয় করা হয়েছে।
