গোপালগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আব্দুল আলীম। বোড়াশী ইউনিয়নবাসীর ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার দুপুরে মডেল স্কুল রোডের নিজ বাড়ীতে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুল আলীম বলেন, গত ১৭ মার্চ আমার গ্রামের বাড়ী বোড়াশীতে একটি ইফতার মাহফিলে যাই। সেখানে আমার ভাইয়ের দুই ছেলেকে যেতে বলি।

এসময় আমার ভাইয়ের ছেলেরা একটি মোটর সাইকেলে করে ছুটিতে আসা এক সেনা সনদস্যকে নিয়ে সেখানে গেলে বোড়াশী ইউনিয়ন স্বেরচ্ছাসেবক লীগের সভাপতি মিটু মোল্যা ও তার লোকজন হামলা চালায়।

এতে তিনজন গুরুত্বর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয় এবং একটি মামলা দায়ের করা হয়।

তিনি আরো বলেন, এ সংক্রান্ত মামলা দায়েরের পর উল্টো আমার ও আমার ভাইয়ের ছেলেকে আসামী করে হামলা ও চাঁদাবাজির দুটি মিথ্যা মামলা দায়ের করে মিটু মোল্যা ও তার লোকজন।

এই মিথ্যা মামলা দায়ের করায় আমরা আতংকে রয়েছি।দ্রুত আসামীদের গ্রেফতার করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তিনি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর