Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে যাচাই বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

গোপালগঞ্জে যাচাই বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

০
গোপালগঞ্জে যাচাই বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০১ নির্বাচনী এলাকার প্রার্থীদের যাচাই বাছাইয়ে ৬জন প্রার্থীর মধ্যে  স্বতন্ত্র প্রার্থী মোঃ কাবির মিয়ার মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এ আসনে বর্তমানে ৫জন প্রার্থী আগামী ৭ জানুয়ারীর জাতীয় সংসদের নির্বাচনে অংশ নিচ্ছেন।

আজ শনিবার(০২ নভেম্বর) সকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই বাছাইয়ের সময় কমিশন নির্ধারিত ১শতাংশ ভোটারের মধ্যে একজন ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোঃ কাবির মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানিয়েছেন। তিনি আরো জানান, আগামী ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে ওই প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

immage 1000 02 1

উল্লেখ্য, মুকসুদপুর উপজেলা চেয়াম্যান মোঃ কাবির মিয়া অতিসম্প্রতি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে মনোয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন বাতিল হয়ে যাওয়া প্রার্থী মোঃ কাবির মিয়া বলেন, তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন। তার মনোনয়ন পত্র বৈধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here