গোপালগঞ্জে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেট সোসাইটির জেলা ইউনিটের যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের সহযোগীতায় এ কর্মসূচী পালিত হয়।

আজ শনিবার(৩০ নভেম্বর)শহরের নজরুল পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেট সোসাইটির গোপালগঞ্জ জেলা ইউনিট লেভেল কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, গোপালগঞ্জ রক্ত কেন্দ্রের ইনচার্জ ডা. আলমগীর সিদ্দিকী, যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান জুবায়ের খানসহ রেড ক্রিসেন্টের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী মাধ্যমে অর্ধশত ব্যাগ রক্ত সংগ্রহ করা হবে।সেই সাথে যারা রক্তদান করছেন তাদেরকে বিনামূল্যে ৫টি রক্তের পরীক্ষা করা হচ্ছে। সংগ্রহকৃত এসব রক্ত থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীসহ যাদের জরুরী মূহূর্তে রক্তের প্রয়োজন হবে তাদের বিনামূল্যে দান করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর