গোপালগঞ্জে লিটল ম্যাগাজিন তর্জনী’র মোড়ক উম্মোচন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির প্রথম প্রকাশিত লিটল ম্যাগাজিন ‘তর্জনী’র মোড়ক উম্মোচন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার(১৬ জুন) রাতে শহরের শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে লিটল ম্যাগাজিন ‘তর্জনী’র মোড়ক উম্মোচন করা হয়।

মোড়ক উম্মোচন অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী, যুগ্ম সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমি, ম্যাগাজিন সম্পাদনা পর্ষদের সদস্য জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত, শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানী, কবি ও সিনিয়র সাংবাদিক রবীন্দ্র নাথ অধিকারী সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

পরে তারা আনুষ্ঠানিকভাবে লিটল ম্যাগাজিনটির মোড়ক উম্মোচন করেন।

ম্যাগাজিন সম্পাদনা পর্ষদের সদস্য জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত বলেন, শিল্প ও সংস্কৃতির এক অপূর্ব উর্বর ভূমি গোপালগঞ্জ। বাঙালির লোকজ সাংস্কৃতি যেমন শেকড় গেঁড়ে আছে, তেমনিই আবহমান বাংলার মৌলিক শিল্পের প্রায় সবগুলো ধারা এখানে পৃষ্ঠপোষকতা পেয়েছে হাজার বছর ধরে। আবার এই ভূমিতেই জন্ম নিয়েছে বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান। এই মাটি, হাওয়া, জল, নদ-নদী আর বৃক্ষ সকল সেই সন্তানকে বুকে করে বড় করেছে। এই অঞ্চলবাসীর প্রিয় খোকা কিংবা মিয়া ভাই। বিস্তৃত জাতীয় পরিসরে ক্রমান্বয়ে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু এবং চূড়ান্ত মীমাংসায় ‘বাঙালি জাতির পিতা।”

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর