গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকেদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এরআগে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বি্এনপির আহবায়ক ও গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী আবুল খায়ের, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবীর, বি এম যোবারের হোসেন, শেখ মোস্তফা জামান প্রমূখ।
আলোচনা সভায় প্রধান অতিথি ডাঃ কে এম বাবর এমপি, জেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, আপনারা সব সময় সত্যের পক্ষে থাকবেন।সত্য ঘটনা তুলে ধরবেন। জেলার ভাল সংবাদ গুলো তুলে ধরবেন। এছাড়া জন সাধারনের জন্য প্রয়োজনে আছে এমন সংবাদ গুলো গুরুত্ব সহকারে প্রকাশ করবেন।এতে জেলাবাসী উপকৃত হবে।আপনারা আমাকে সহযোগিতা করলে জনগনের উপকার আসে, সেই সব কাজ আমি করতে পারবো।
