গোপালগঞ্জের কাশিয়ানীতে সংঘর্ষে আহত-১৫

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

সাত-সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী জাহাঙ্গীর আলম ও বর্তমান চেয়ারম্যান মাহবুবুল আলম সেলিম গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্ততঃ ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েক জনকে ফরিদপুর মেডিকেলে এবং কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার সকাল পৌনে ৮টার দিকে সাজাইল ইউনিয়নের কুসুমুদিয়া গ্রামে পূর্বশত্রুতা ও গ্রাম্য  প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ চলে।লোকজন দেশীয় অস্ত্র ঢাল, শড়কি, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময়ে বেশ কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করা হয়। আহত হয় উভয় পক্ষের অন্ততঃ ১৫ জন।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পরিস্থিতি এখন তাদের নিয়ন্তনে রয়েছে।এলাকায় পুলিশ টহল বাড়ানো হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর