গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়া ব্যবসায়ী সুমন শেখের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পরপরই কোটালীপাড়া থানা পুলিশ ঘটনান্থল পরিদর্শন করেছেন।

সোমবার(২৩ ফেব্রুয়ারী) রাত ৯টাযর দিকে পিঞ্জুরী গ্রামের ব্যবসায়ী সুমন শেখের বাড়ি লক্ষ্য করে দুবৃর্ত্তরা ৪ রাউন্ড গুলি ছুড়ে। গুলিতে সুমন শেখের বেডরুমের জানালার গ্লাস ভেঙ্গে যায় এমন অভিযোগ বাড়ি মালিকের। এ ঘটনায় সুমন শেখের পরিবার সহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ব্যবসায়ী সুমন শেখ বলেন, সোমবার দিবাগত রাত ৯টায় তিনি তারাবীর নামাজ শেষে বাড়ির নিচ তলায় বসে খাবার খাচ্ছিলেন।এ সময় দ্বিতীয় তলায় ৪টি বিকট শব্দ হয়। আমি ২তলায় গিয়ে আমার বেডরুমে গ্লাস ভাঙ্গা ও ৪টি ছিদ্র দেখতে পাই। সাথে সাথে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে বাড়ি পরিদর্শন করে গেছেন। এ ঘটনার পর ওই ব্যবসায়ী ও তার পরিবার আতঙ্কে আছেন বলে জানান।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি মোঃ রিয়াদ মাহমুদের সাথে কথা হলে তিনি জানান, খবর পাওয়ার পর তিনি তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এটি গুলি নাকি গুলতি দিয়ে আঘাত করা হয়েছে সেটি পুলিশ তদন্ত করে দেখছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর