গোপালগঞ্জের দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে সদরের গোবরা মাদ্রাসার দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।সোমবার(২৪ আগস্ট)তারা নিখোঁজ হয়।

নিখোঁজ হওয়া শিক্ষার্থীরা হলো-গোপালগঞ্জ সদর উপজেলার মাটলা গ্রামের নূর মোঃ সমাদ্দারের ছেলে ইমাম সমাদ্দার (১৩) ও একই উপজেলার সোনাকুড় গ্রামের তামিম (১৮)। এসময় তারা দুজনে পাঞ্জাবি ও পায়জামা পরা ছিলো।

গোবরা মাদ্রাসার শিক্ষা সচিব মোঃ সাইদুর রহমান জানান, গতকাল সোমবার দুপুরের দিকে ওই দুই শিক্ষার্থীরা কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। পরে আর ফিরে না আসায় দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।

পরে আজ মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা মাদ্রাসায় যোগাযোগ করেন। শিক্ষার্থী দু’জন বাড়ীতেও যায়নি বলে মাদ্রাসা কর্তৃপক্ষকে জানায় তারা। মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের খোঁজ খরার চেষ্টা করছে। 

নিখোঁজ হওয়ায় ইমামের সহপাঠী মোঃ আবু সালেহ জানায়, ইমাম প্রায় সময় আমাদের বলতো ওর মাদ্রাসায় পড়তে ভালো লাগে না। বাড়ীতে গিয়ে কাজ করতে চায়।গতকাল সোমবার তামিম আমাদের রুমে আসে। পরে ইমাম ও তামিম শহরের যাচ্ছে বলে ব্যাগ নিয়ে বের হয়ে যায়।

নিখোঁজ হওয়া ইমামের খালাতো ভাই শরীফ রায়হান বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে ইমামের পরিবার জানতে পারে যে ইমাম সমাদ্দার দুপুরের পর মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর তারা আর বাড়ীতে ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোন সন্ধান পাওয়া যায়নি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে তাদের পরিবার বা মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের কিছুই জানায়নি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর