গোপালগঞ্জের ১৩ দরিদ্র শিক্ষার্থীকে আর্থিক সাহায্য দিলেন জেলা প্রশাসক

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের ১৩ দরিদ্র শিক্ষার্থীকে পরীক্ষার ফি হিসাবে আর্থিক সাহায্য দিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।এসব শিক্ষাথীরা দারিদ্রতার কারনে আসন্ন এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের টাকা জামা দিতে পারছিলোনা।জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে তারা আবেদন করলে আজ বৃহস্পতিবার(২৩ নভেম্বর)দুপুরে জেলা প্রশাসক তার অফিস কক্ষে এসব শিক্ষর্থীদেরকে বিভিন্ন অংকের টাকা প্রদান করেন।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, যে সমস্ত অস্বচ্ছল শিক্ষার্থী টাকার অভাবে ফরম ফিলাপের টাকা জোগাড় করতে পারছিলোনা। তারা আমার কাছে সাহয্যের জন্য আবেদন করেছিল।তাদের আবেদন যাচাই বাছাই করে তাদের মধ্যে ১৩ জনকে ৩৫ হাজার টাকা নগদ প্রদান করা হয়েছে।

immage 1000 03 12

গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের তুলি সিকদার, মুন্নী খানম ও বৈশাখী খানম জানায়, পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারনে তারা পরীক্ষার ফি-এর টাকা জোগাড় করতে পারছিলোনা। তাই বাধ্য হয়েই জেলা প্রশাসকের কাছে তারা আবেদন জানায়।তাদের প্রয়োজনীয় ফরম ফিলাপের টাকা পেয়ে তারা খুশি। বাবা-মাকে আর চিন্তা করতে হবে না।তারা ভালভাবে লেখা-পড়া করে ভাল রেজাল্ট উপহার দিতে পারবে বলে জানায়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর