28.2 C
Gopālganj
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

চিকিৎসকদের ২৪ ঘন্টা অস্ত্রপাচারের নির্দেশ দিলেন  ডাঃ কে. এম বাবর এমপি

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে. এম বাবর গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় বলেছেন, আগামী তিন মাসের মধ্যে চিকিৎসকদের ২৪ ঘন্টা অস্ত্রপাচার করতে হবে।এটা আমার নির্বাচনী ওয়াদা ছিলো। আমি গোপালগঞ্জ-২ আসনের জনগনকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে আমি গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টা অস্ত্রপাচারের ব্যবস্থা করবো।এই হাসপাতালে সব ধরণের রুগীর চিকিৎসা সেবা দিতে হবে।আমার জেলার কোন রুগীকে অন্যত্র রেফার করা যাবে না।

আজ মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারী)দুপুরে মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

ডাঃ কে.এম বাবর উপস্থিত চিকিৎসকদের কাছে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সমস্যা শোনেন এবং বলেন এখানে প্রয়োজনীয় চিকিৎসক,যন্ত্রপাতি ও অবকাঠামোগত বিষয় সমাধানে যথাসম্ভব চেষ্টা করবো। প্রয়োজনে সংসদেও আমি আমার জনগনের চিকিৎসা সেবা নিয়ে কথা বলবো। তারপরও আমি জনগনের সাথে যে ওয়াদা করেছি তা অক্ষরে অক্ষরে পালন করতে চাই।এ জন্য তিনি চিকিৎসকদের সহযোগিতা কামনা করেছেন।

এ সময় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ নিয়াজ মোহাম্মদ, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অমল চন্দ্র পাল, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ জীবিতেষ বিশ্বাস, সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মো. ফারুক, মেডিসিন বিভাগের প্রধান ডাঃ সুভাষ চন্দ্র ভাদুড়ী, সার্জারী বিভাগের প্রধান ডাঃ মাসুদুর রহমান, শিশু বিভাগের প্রধান ডাঃ এস এম আলীনুর ইসলাম, গাইনী বিভাগের প্রধান ডাঃ ফারজানা রশিদ, অর্থপেডিক বিভাগের প্রধান কাঞ্চন ভট্রাচার‌্য প্রমূখ বক্তব্য রাখেন।

চিকিৎসকেরা প্রয়োজনীয় যন্ত্রপাতি, কিছু অবকাঠামোগত সমস্যা ও চিকিৎসক সংকটের কথা তুলে ধরেন। ডাঃ কে. এম বাবর স্বইচ্ছায় মেডিকেল কলেজ ও হাসপাতালে যাওয়ায় তাকে চিকিৎসকরা ধন্যবাদ জানান। তারা ডাঃ বাবরকে আশ্বস্ত করেন গোপালগঞ্জের সব ধরনের রুগীদের চিকিৎসা সেবা দিতে আপ্রান ভাবে কাজ করবেন। তবে, সব ক্ষেত্রে তারা এমপি সাহেবের হস্তক্ষেপ ও সহযোগিতা প্রত্যাশা করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »