জমি নিয়ে বিরোধ, আহত একজন ঢাকা মেডিকেলে মৃত্যু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে আহত মফিজুর রহমান শেখ (৪৫) নামে এক ব্যক্তি গতকাল শুক্রবার রাতে ঢাকা মেডিকেলে মারা গেছে।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আলম জানান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিগত ২৬ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রাতইল ইউনিয়নের চরভাটপাড়া গ্রামে একই পরিবারের সাত মাসের অন্তঃসত্ত্বা নারীসহ তিন জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯ শতাংশ জমি নিয়ে ওই গ্রামে দীর্ঘদিন ধরে আবু তালেব শেখের ছেলেদের সাথে প্রতিবেশি সিরাজ শেখের বিরোধ চলছিল। বিরোধ নিরসনে ২৬ এপ্রিল জমি পরিমাপের দিন নির্ধারণ করা হয়। কিন্তু সিরাজ ও তার পরিবারের সদস্যরা জমি মাপতে রাজি না হওয়ায় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।এক পর্যায় সিরাজ ও তার ছেলে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মফিজুর শেখ ও তার পরিবারের ওপর হামলা চালায়। এতে ৭ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ ওই পরিবারের তিনজন আহত হয়।তাদেরকে ওইদিনই কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। মফিজুর রহমান শেখের অবস্থার অবনতি হলে ২৯ এপ্রিল তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৯টার দিকে মারা যায়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর