25.6 C
Gopālganj
শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মানুষের বিশ্বাসের মর্যাদা রাখতে চাই- জিলানী 

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ 

গোপালগঞ্জ ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এসএম জিলানী বলেছেন,  গতকাল (১২ ফেব্রুয়ারি) অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মানুষ আমাকে বিশ্বাস করে আমার উপর আস্থা রেখেছে, আমি আসলে অভিভূত। আমি মানুষের এই বিশ্বাসের মর্যাদা রাখতে চাই। 

শুক্রবার টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসায় জুম্মার নামাজ আদায় করে এ কথা বলেন তিনি। 

জিলানী বলেন, আগামী দিনে এলাকায় একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও মাদকমুক্ত টুঙ্গিপাড়া-কোটালীপাড়া গড়তে চাই। সেজন্য আমি এলাকার সকল মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। 

তিনি বলেন, পরিকল্পিতভাবে এখানকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার কোন পরিকল্পনা আগে কেউ গ্রহণ করেনি। আমি চেষ্টা করবো আমার সামর্থ্যের মধ্যে ক্ষুদ্র, মাঝারি শিল্প গড়ে তুলতে। এলাকার বেকার যুবসমাজ সহ বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ যেন বেকার না থাকে। তারা যেন কর্মসংস্থানের সুযোগ পায়, সেজন্য আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করব।

এর আগে জুম্মার নামাজ আদায়ের পর গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরীর (রহঃ) কবর জিয়ারত করেন গোপালগঞ্জ ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এসএম জিলানী। 

এসময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপি’র সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ৩ আসনে (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) বিএনপির প্রার্থী এসএম জিলানী ধানের শীষ প্রতীক নিয়ে ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক ঘোড়া প্রতীকে ৩৩ হাজার ৮৬৭ ভোট পেয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Translate »