টুঙ্গিপাড়ায় তেল সরবরাহে কারচুপি, পাম্প মালিককে জরিমানা

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভোক্তা পর্যায়ে তেল সরবরাহে পরিমাপে কারচুপির অভিযোগে পাম্প মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

সোমবার দুপুরে মেসার্স টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার। 

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, ভোক্তা পর্যায়ে পাম্প থেকে তেল সরবরাহে পরিমাপে কারচুপির অভিযোগ থাকায় টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। তখন অভিযোগের সত্যতা পাওয়ায় পাম্প মালিক জাকির হোসেনকে পেট্রোলিয়াম আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, তেলের আতঙ্কে মানুষ পেট্রোল, অকটেন, ডিজেল তেল নিতে পাম্পে ভিড় করছে। সেই সুযোগে পাম্প মালিক জাকির হোসেন পরিমাপে কারচুপির করছিলো এমন অভিযোগের সত্যতা পেয়ে জরিমানা করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি ও পরিমাপে কারচুপির বিরুদ্ধে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর