Home গোপালগঞ্জ সংবাদ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ভূইয়া লুটুল।

01 1

তিনি আজ শনিবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।

এসময় সদর উপজেলার বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here